ইন্দোনেশিয়ায় হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা ৫৭তে দাঁড়িয়েছে
হঠাৎ বন্যার কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা অঞ্চলের গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ মৃতের সংখ্যা ৫৭তে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
রাজধানী জাকার্তা থেকে ৮০০কি.মি. পূর্বে জেমবার জেলায় খারাপ আবহাওয়ার মধ্যেও শ’খানেক ভেসে যাওয়া এবং মাটির নিচে চাপা পড়া মানুষকে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে এক পুলিশ কর্মকর্তা জানান।
তিনি আরো জানান, বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার কাজ যথেষ্ট ব্যাহত হচ্ছে।
দুদিনব্যাপী বর্ষাকালীন প্রবল বৃষ্টির ফলে নদীর পানি বৃদ্ধি পেয়ে পাড় উপচে পড়ার কারণে এ বন্যার সৃষ্টি হয।
এই দূর্যোগের জন্য স্থানীয় বাসিন্দারা অবৈধভাবে জলাবদ্ধতা সৃষ্টি করাকে দায়ী করেছে।
