২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০

ইরাকের উত্তরাঞ্চলীয় মিকদাদিয়া শহরে শিয়া সম্প্রদায়ের একজন রাজনৈতিক নেতার অন্তেষ্টিক্রিয়ায় বুধবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত ও বেশ কিছু লোক আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 06:14 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, স্থানীয় একজন রাজনীতিবিদের অন্তেষ্টিক্রিয়ায় মর্টার ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের মাধ্যমে হামলা হলে সেখানে গোলমাল শুরু হয়। এসময় ছুটোছুটি করতে থাকা শোকার্তদের মাঝে আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালায়।

ডিসেম্বরের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ইরাকে এটাই প্রথম বড় ধরনের হামলা।