‘দি ওয়ার্ল্ড এ্যাকোরিয়াম’ একটি দু’মুখো এলবিনো সাপের দাম চেয়েছে ১৫০,০০০ ডলার
যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে ‘দি ওয়ার্ল্ড এ্যাকোরিয়াম’ একটি বিরল প্রজাতির দু’মুখো এলবিনো সাপের দাম চেয়েছে ১৫০,০০০ মার্কিন ডলার।
সেন্ট লুইসে ‘দি ওয়ার্ল্ড এ্যাকোরিয়াম’ ১৯৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট লিওনার্ডো সোনেন্সচিন সাপটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ইচ্ছুক ক্রেতাদের ইন্টারনেটের মাধ্যমে রেপটাইলঅকশন . কম ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
সোনেন্সচিন বলেন, “এটি একটি বিস্ময়কর সাপ। মানুষ যখন সাপটিকে দেখবে তখন ভয়ে সন্ত্রস্ত হবে। আমি মনে করি বর্তমান বিশ্বে এটি অদ্বিতীয় সাপ।”
তিনি আশা করছেন ১০ দিনের মধ্যে সাপটি বিক্রি হয়ে যাবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
সাধারনত বেশিরভাগ দু’মুখো সাপ কয়েক মিনিটের বেশি বেচে থাকে না। কিন্তু এই সাপটি দীর্ঘ ছয় বছর ধরে বেঁচে আছে। সাপটি এক ইঞ্চি মোটা এবং চার ফুট লম্বা। সাপটি বাচ্চাও দিয়েছ।
