ইসরায়েলি প্রধানমন্ত্রী শ্যারনের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
ইসরাইলের প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের মস্তিষ্কে সাত ঘন্টা ধরে অস্ত্রোপচার সম্পন্ন করেছেন চিকিৎসকরা। মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ শ্যারনের অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখনো আশংকাজনক।
জেরুজালেমের হাদাস্সা হাসপাতালের পরিচালক স্লোমো মোর ইউসেফ জানিয়েছেন, চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে শ্যারনের মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ করতে সমর্থ হয়েছেন।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর শারিরীক লক্ষণগুলো স্বাভাবিক সীমার মধ্যে রয়েছে, তবে তার অবস্থা এখনো গুরুতর।
এ খবরের পরপরই শ্যারনের সম্ভাব্য উত্তরসূরী উপ-প্রধানমন্ত্রী ইহুদ অলমার্ট মন্ত্রিসভার একটি জরুরি বৈঠকে মিলিত হয়েছেন।
