২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রী ব্রাউন কে উত্তরসূরি হিসেবে ঘোষণা দিলেন ব্লেয়ার

প্রথমবারের মত ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার তাঁর উত্তরসূরি হিসেবে গর্ডন ব্রাউনের নাম ঘোষণা দিলেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 11:46 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

শুক্রবারএক সাক্ষাৎকারে ব্লেয়ার বলেন তৃতীয় দফা নির্বাচিত হবার পর চতুর্থবার তিনি আর দলের মনোনয়ন চাইবেন না। তিনি আরও বলেন, গর্ডন কে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেয়াই এ ঘোষণার উদ্দেশ্য।

এর আগে গত নির্বাচনে ব্লেয়ার গর্ডনের অর্থনৈতিক সংস্কারের ভূয়সী প্রশংসা করে তাঁর ওপর অপরিসীম আস্থার কথা বলেছিলেন

নির্বাচন বিশ্লেষকরা মনে করছেন ব্লেয়ার হয় তো আর বছর দুয়েক পরই তাঁর পদ ছেড়ে দেবেন। কিন্তু ব্লেয়ার এ সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন ২০০৯ নাগাদ ব্লেয়ার তাঁর সংস্কার কর্মসুচীর সাফল্য দেখে যেতে চান।

তবে সম্প্রতি দলের অভ্যন্তরে এবং বাইরে নানা সমালোচনার সম্মুখীন হওয়ায় সংস্কার কর্মসূচি বাস্তবায়বে তাঁকে বেশ বেগ পেতে হবে বলে মনে করছেন সকলেই।

গুজব রয়েছে ব্লেয়ার কে গত নির্বাচনে গর্ডন সহায়তা দিয়েছিলেন এই আশায় যে তিনি পরবর্তীতে প্রধানমন্ত্রীত্বের মনোনয়ন পাবেন।

এদিকে রক্ষণশীল দলের শক্ত প্রতিপক্ষ ডেভিড ক্যামেরন কে প্রতিহত করতে ব্রাউনের মত তরুণ একজন রাজনীতিবিদের প্রয়োজন বলে মনে করছেন ব্রাউন শিবিরের লোকজন।