ইয়েমেনে ইতালিয়ান জিম্মিদের মুক্তি
ইয়েমেনে জিম্মি হওয়া পাঁচ ইতালিয় নাগরিককে জিম্মিকারীরা মুিিক্ত দিয়েছে। গত ১ জানুয়ারি দেশটির উপজাতিরা তাদেরকে জিম্মি করে।
একজন মধ্যস্ততাকারী জানান, শুক্রবার সকালে তিনজন মহিলা ও দু’জন পুরুষ জিম্মিকে হস্তান্তর করা হয়েছে।
ইয়েমেনের রাজধানী সানা থেকে ১৭০কি.মি. দূরে মারিব গোত্রের উপজাতিদের হাতে তারা জিম্মি হয়।
ইয়েমেন সরকার জানায়, সোমবার ইয়েমেনী নিরাপত্তা বাহিনীর সেনারা অপহরণকারীদের আস্তানা ঘিরে রেখেছিলো এবং মিলিটারি হেলিকপ্টার জিম্মিদের আটক রাখার সম্ভাব্য এলাকার আশপাশের চক্কর দেয়।
ইতালির রাষ্ট্রদূত ইয়েমেনের কাছে জানায়, পাঁচ জিম্মির সাথে মর্যাদাপূর্ণ ব্যবহার করা হয়েছে।
অপহরণকারীদের সাথে এক ঘন্টা আলোচনার পর রোববার তারা তিন মহিলা জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়। কিন্তু মহিলারা তাদের পুরুষ সঙ্গীদের ছেড়ে আসতে অস্বীকার করে।
সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা আদায় করতে আরবের দক্ষিণাঞ্চলের এই দরিদ্র উপজাতিরা বিভিন্ন সময়ই পর্যটকদের অপহরণ করে থাকে।
