২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ২০বছরের মধ্যে সবচেয়ে বেশি শীত পড়েছে

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২৫০,০০০ মানুষ তুষারে আটকা পড়েছে। সেদেশে গত ২০বছরে মধ্যে এবার সবচেয়ে ভয়াবহ শীত পড়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 05:17 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

হিমাঙ্কের নিচে ৪৩ সেন্টিগ্রেড তাপমাত্রায় জিনজিয়াং প্রদেশ তুষারপাতে ঢাকা পড়ে গেছে। প্রায় ১লক্ষ দুর্গত মানুষকে বরফের নিচে থেকে উদ্ধার করা হয়েছে।

বরফের নিচে থাকার কারণে ৫০০০ এর বেশি মানুষের শরীর অসার হয়ে পড়েছে এবং এদের মধ্যে চারজনের অঙ্গ কেটে বাদ দিতে হয়েছে।

বর্তমানে সেখানকার আবহাওয়া চূড়ান্ত খারাপ পরিস্থিতিতে পৌঁছেছে। গত গ্রীস্মে এ প্রদেশে গত ৫০বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম পড়েছিল।

চীন সরকার বিভিন্ন বেসরকারি সংস্থা ও বিত্তবানদেরকে শীতার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।