বাগদাদে গাড়ি বোমা বিষ্ফোরণে নিহত ৭
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে হিল্লা শহরের একটি কাঁচা বাজারে গাড়ি বোমা বিষ্ফোরণে কমপক্ষে সাত জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।
এর আগে বাগদাদের উত্তরে বালাদ শহরে তিনটি বোমা হামলার ঘটনায় ৬৫ জন নিহত ও ৮০ জনেরও বেশি লোক আহত হয়। ওই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে শিয়া অধ্যুষিত শহরটিতে এ হামলা হল।
ইরাকি সংবিধানের ওপর ১৫ অক্টবরের গণভোটের প্রাক্কালে শিয়ারা জঙ্গি হামলার প্রধান শিকারে পরিণত হচ্ছে।
