২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু’র প্রার্দুভাবে বিশ্বের ১৫০ মিলিয়ন লোকের প্রাণহানি ঘটতে পারে : জাতিসংঘ

জাতিসংঘের একজন বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, যে কোন সময় ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবে কমপক্ষে ১৫০ মিলিয়ন লোকের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ড. ডেভিড নাবারো বলেন, বর্তমানে এশিয়া জুড়ে যে ভাইরাসটি বার্ড ফ্লু রোগের বিস্তার ঘটিয়ে চলেছে, সেই একই রকম ভাইরাস ইনফ্লুয়েঞ্জার মহামারি ঘটাতে পারে।

এশিয়ায় বার্ড ফ্লুর মহামারি রোধে জাতিসংঘ যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার সমন্বয়ক হিসেবে ড. নাবারোকে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছে।

এশিয়ায় ২০০৩ সাল থেকে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে।

ড. নাবারো বলেছেন, বার্ড ফ্লুর ভাইরাসটি পশুপাখির দেহ থেকে মানব দেহে আশংকাজনক হারে প্রবেশ করতে পারে।

তিনি বলেছেন, ভবিষ্যতে ইনফ্লুয়েঞ্জার মহামারিতে মৃতের সংখ্যা কেমন হবে তা নির্ভর করবে কোথায় এটা শুরু হচ্ছে, কতদ্রুত তা শণাক্ত করা যাচ্ছে এবং সরকারের পক্ষ থেকে কেমন সাড়া পাওয়া যাচ্ছে তার উপর।

তবে প্রাণহানির সংখ্যা পাঁচ মিলিয়ন থেকে ১৫০ মিলিয়ন হতে পারে বলে তিনি জানিয়েছেন।