উত্তর কোরিয়ার সাথে পাকিস্তানের পরমানু প্রযুক্তি বন্ধন অবশিষ্ট নেই
পাকিস্তান উত্তর কোরিয়াকে পারমাণবিক প্রযুক্তি বিনিময় করেছে বলে বিশ্বব্যাপী যে সন্দেহের দানা বেঁধেছে পাকিস্তান সে ব্যাপারে সকল তথ্য দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে এবং এই ইস্যুটিকে একটি ‘সমাপ্ত অধ্যায়’ বলে বিবেচনা করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত অজিজ সিউলে বৃহস্পতিবার একথা বলেছেন।
দক্ষিন কোরিয়ার কর্মকর্তাদের সাথে সিউলে বৈঠকের প্রাক্কালে আজিজ সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার সাথে আমাদের দেশের কেউ আর কোন সম্পর্ক বা যোগাযোগ রাখছে না। এটা একটা সমাপ্ত অধ্যায়।
মার্কিন কর্মকর্তারা পারমানবিক বোমা তৈরির জন্য উত্তর কোরিয়াকে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউরেনিয়াম সরবরাহ করার দায়ে পাকিস্তানের পরমানু কর্মসূচির জনক বিজ্ঞানি আবদুল কাদের খানকে অভিযুক্ত করেছিলেন।
বিজ্ঞানি খান গৃহবন্দী থাকলেও মার্কিন কর্মকর্তারা কিংবা আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থার(আইএইএ) পরিদর্শকরা কেউই তাকে পরমানু প্রযুক্তি কালোবাজারীর ব্যাপারে প্রশ্ন করার অনুমতি পান নি।
পাকিস্তানের বিরুদ্ধে ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়ায় পারমানবিক অস্ত্র তৈরির কৌশল পাচারের অভিযোগ রয়েছে।
