২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ ভ্রমণে যাচ্ছেন মার্কিন ব্যবসায়ী ওলসেন

এবার রোমঞ্চকর মহাকাশ ভ্রমণে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইবার অপটিক টেকনোলজি ব্যবসায়ী গ্রেগরি ওলসেন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 03:17 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

কসমোনট কোম্পানির ভ্যালেরি তোকারেভ এবং নাসার উইলিয়াম ম্যাক আর্থারের সহযোগী হয়ে শনিবার কাজাগিস্তান থেকে রাশিয়ার সুয়েজ রকেটের মাধ্যমে এক সপ্তাহের জন্য মহাকাশ সফরে যাচ্ছেন ওলসেন। অক্টোবরের সাত তারিখ তিনি পৃথিবীতে ফিরে আসবেন।

ওলসেন বলেন, আমি নিজেকে একজন মহাকাশ ভ্রমণকারী হিসেবে মনে করি না। আমি নিজে একজন বিজ্ঞানী এবং মহাকাশের জীবন এবং কাজের পরিবেশ নিয়ে আমার অনেক শেখার আছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থেকে আমি সত্যিকারের বিজ্ঞানকে আহরণ করতে চাই। মহাশূন্যে ওজনহীন অবস্থার অভিজ্ঞতা আমার বিজ্ঞান প্রকল্পের ব্যবসার কাজে উপকারে আসবে।

এজন্য ওলসনের নগদ দুই কোটি ডলার গুণতে হয়েছে। টাকার বিনিময়ে ২০০১ সালে আমেরিকার ডেনিস টিটো এবং ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার মার্ক শাটেলওয়ার্থ মহাকাশ পর্যবেক্ষণ করে এসেছেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।