ব্রিটিশ স্কুলগুলোতে জাংকফুড বিক্রি বন্ধের সিদ্ধান্ত
ব্রিটেনের স্কুলসমূহে অচিরেই ইতিহাস হতে যাচ্ছে চকোলেট ও চিপসের মত বিভিন্ন জাংকফুড।
ব্রিটিশ শিক্ষামন্ত্রী রাথ কেলি লেবার পার্টির বাৎসরিক সম্মেলনে বুধবার বলেছেন, স্কুল ক্যাফেটারিয়াগুলোতে চিপস, হামবার্গার, হট ডগসহ বেআইনীভাবে ভেন্ডর মেশিনে তৈরী চকলেট, পটেটো চিপস এবং সফট ড্রিংকস ছাত্রদের কাছে বিক্রি অবশ্যই নিষিদ্ধ করা হবে। স্কুলের খাদ্য তালিকায় চিনি, ফ্যাট এবং লবণের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন করা হবে। আগামী সেপ্টেম্বর মাসে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।।
স্কুল ক্যাফেটারিয়াগুলোতে নিম্নমানের খাবার পরিবেশনের ওপর সংবাদ এবছরের শুরুতে ব্রিটিশ পত্রপত্রিকায় গুরুত্বের সাথে প্রকাশিত হবার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
