২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ অরলিন্স পুলিশ প্রধানের পদত্যাগ

ক্যাটরিনা বিধ্বস্ত নিউ অরলিন্সের পুলিশ প্রধান এডি কমপ্যাস পদত্যাগ করেছেন। সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা আঘাত হানার পর সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তিনি পদত্যাগ করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 11:53 AM

Updated : 26 Apr 2022, 06:09 PM

তবে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি কিছুই জানাননি।

এর আগে পুলিশ বিভাগ জানায়, তারা ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে কাজে অবহেলা করেছে এমন প্রায় ২৫০ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান চালাবে।

কর্মকর্তাদের শতকরা প্রায় ১৫ শতাংশের বিরুদ্ধে বিনা অনুমতিতে কাজে যোগদান না করার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

পুলিশ সহকারি প্রধান ওয়ারেন রিলেই বলেন, প্রত্যেকের ব্যাপারে পৃথকভাবে তদন্ত করে দেখা হবে।

এদিকে ক্যাটরিনা আঘাত হানার পর মার্কিন উপসাগরীয় উপকূলে প্রাথমিক পর্যায়ে নেতৃত্বদানকারী কর্মকর্তা দোষ স্বীকার করলেও ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফিমা) থেকে পদত্যাগকারী মাইকেল ব্রাউন কংগ্রেসের শুনানিতে বলেন, নিউ অরলিন্সের মেয়র এবং লুইজিয়ানার গর্ভনর তাকে কাজে সহায়তা করেননি।

তার বক্তব্যের সমালোচনা করে কংগ্রেসের একজন সদস্য বলেন, নিজের দোষ ঢাকতেই তিনি অন্যান্যদের ওপর দোষ চাপাচ্ছেন।

কমপ্যাস বলেন, পুলিশ বাহিনীতে তিনি ২৬ বছর ধরে রয়েছেন এবং তার ক্ষমতা হস্তান্তরের সময় এসেছে।

নিউ অরলিন্সের মেয়র রে নাগিন কমপ্যাসের সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে চাপে পড়ে তিনি পদত্যাগ করেছেন।