২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকডোনাল্ডের লোগো পরিবর্তন, ভাঁড়ের পরিবর্তে নারীর ছবি

বিশ্ব বিখ্যাত ফাস্ট ফুড রেস্তোরাঁ রোনাল্ড ম্যাকডোনাল্ডের লোগোতে ব্যবহৃত ভাঁড়ের ছবিটি এখন থেকে জাপানের আর কোন খাদ্য তালিকায় ব্যবহার করা হবে না।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 02:49 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এর বদলে এখন থেকে বিকিনি ও উঁচু হিল পরিহিতা এক মহিলার শরীরচর্চার ছবি ব্যবহার করা হবে বলে জানা গেছে।

বিশ্বব্যাপী স্বাস্থ্যকর জীবন এবং বার্গার ও চিপসের বদলে অন্যান্য সামগ্রীর ওপর জোর দিতে ম্যাকডোনাল্ড এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

রোনাল্ড ম্যাকডোনাল্ড পর্যায়ক্রমে অন্যান্য দেশেও আইকন পরিবর্তন করবে। ফলে পুরানো ধাঁচের ব্যাগি ট্রাউজার এবং বিরাট আকারের জুতো পরিহিত ভাঁড়ের পূর্বের ছবিটি নতুন আইকন থেকে বাদ দেওয়া হয়েছে।

নতুন এ প্রচারণার ফলে সম্প্রতি ৪২ বছর বয়সীরাও ওজনও কমাতে সক্ষম হয়েছেন।

ম্যাকডোনাল্ডের খাবারের তালিকায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ফল ও সবজি জাতীয় খাবারকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

মার্কিন প্রতিষ্ঠান তাদের সুনাম বজায় রাখতেই জাপানে এ প্রচারণার চালিয়েছে। বিশেষ করে স্থুলতার মাত্রা ক্রমেই বেড়ে যাওয়ায় মা ও কম বয়সী মহিলাদের লক্ষ্য করে এ উদ্যোগ গ্রহণ করেছে ম্যাকডোনাল্ড।

ম্যাকডোনাল্ডের ‘গোল্ডেন আর্চেস হেরিটেজ’ ধরে রাখতে নতুন আইকনে মহিলার পরনে লাল ও হলুদ রঙের পোশাক রাখা হয়েছে। প্রায় দু’বছরের ব্যবসায়িক মন্দাভাব কাটিয়ে উঠে গত বছর থেকে ম্যাকডোনাল্ড জাপানে সফল ব্যবসা করে আসছে। জাপানে ম্যাকডোনাল্ডের শতকরা ৫০ ভাগ অংশীদারিত্ব রয়েছে। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৩ হাজার ৭ শ’রও বেশি দেশে ম্যাকডোনাল্ডের শাখা রয়েছে।