সংস্কারের প্রতিশ্রুতি দিলেন ব্লেয়ার
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার প্রধানমন্ত্রীত্বের শেষ ক’বছর পাবলিক সার্ভিস সংস্কারের কাজে ব্যায় করবেন।
মঙ্গলবার লেবার পার্টির কনফারেন্সে পলিসি বিষয়ক গুরুত্বপূর্ণ বক্তব্যে ব্লেয়ার অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, এবং আইন-শৃঙ্খলা খাতে বিশেষ সংস্কারের কর্মসূচি ঘোষণা করবেন।
গত সপ্তায় বসরায় ব্রিটিশ সৈন্যদের ওপর হামলাসহ, তার ভাবমূর্তির ওপর ছায়াপাতকারী ক্রমবর্ধমান সহিংসতা ও ইরাক ইস্যুটি তিনি কনফারেন্সে বক্তব্য রাখবেন। তবে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে নির্দিষ্ট কোন সময়সূচি ঘোষণা করবেন না।
