পোল্যান্ডের নির্বাচনে ডানপন্থীদের জয়
পোল্যান্ডের সংসদীয় নির্বাচনে ক্ষমতাসীন বামপন্থীদের হারিয়ে ডানপন্থীরা জয়লাভ করেছে।
সোমবার বুথ ফেরত জরিপ এবং নির্বাচনের প্রাথমিক ফলাফলে এ খবর জানা গেছে।
এতে করে গত চার বছর ধরে পোল্যান্ডে ডেমোক্রেটিক লেফট অ্যালায়েন্সের শাসনের পরিসমাপ্তি ঘটল।
তবে মুক্ত বাজার অর্থনীতি গ্রহণের আলোচনায় জোট খুঁজে পেতে সমস্যায় পড়েছে দলটি।
নির্বাচনে রক্ষণশীল ল’ অ্যান্ড জাস্টিস দল ২৮ শতাংশ এবং তাদের সমর্থনপুষ্ট সিভিক প্ল্যাটফর্ম দল ২৫-২৬ শতাংশ ভোট পেয়েছে। ১০ শতাংশ জেলার ফলাফল গণনাতেও একই ফলাফল পাওয়া যায়।
সম্ভাব্য প্রধানমন্ত্রী ল’ অ্যান্ড জাস্টিস দলের নেতা জারোস্ল ক্যাকজিনস্কি বলেন, আমরা জোট সরকার গঠন করতে চাই এবং তা না হওয়ার কোন কারণই নেই।
দুটো দলই নতুন কর্মসংস্থান, করের নিম্নহার এবং দূর্নীতি দমনের প্রতিশ্রুতি ব্যক্ত করে।
