হারিকেন বিধ্বস্ত লাইব্রেরিগুলো পুণরায় সাজাতে চান লরা বুশ
মার্কিন ফার্ষ্ট লেডি লরা বুশ হারিকেন বিধ্বস্ত লুইজিয়ানা, মিসিসিপি এবং আলবামার স্কুল ও গ্রন্থাগারগুলোতে ৫০ লাখ বই পাঠাবেন।
লরা বুশ বলেন, বৃষ্টি ও বন্যার পানিতে বহু বই নষ্ট হয়েছে এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। পারিবারিক বাইবেল, স্ক্র্যাপবুকস, শিশুদের বই-যা সকলের কাছে সমানভাবে প্রিয় ছিল সবই নষ্ট হয়েছে।
মার্কিন পঞ্চম জাতীয় বার্ষিক বইমেলায় সংগৃহীত চাঁদার সহায়তায় তিনি এ কাজ করবেন।
