২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন উপকূলে রিটার আঘাত শেষে উদ্ধার তৎপরতা শুরু

মার্কিন উদ্ধারকর্মীরা সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটার আঘাতে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 02:21 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

লুইজিয়ানার দক্ষিণ-পশ্চিমের কাজুন এলাকা থেকে সামুদ্রিক ঘূর্ণিঝড় রিটা আঘাত হানার আগেই সরে আসার নির্দেশ স্বত্তেও যারা নিরাপদ আশ্রয়ে যাননি উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে অভিযানে নেমেছে।

নিউ অরিলিন্সের দক্ষিণাঞ্চল থেকে বন্যা প্লাবিত পাঁচশ’ জনকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হলেও উপকূলীয় এলাকার অনেকেই এখনও আটক অবস্থায় রয়েছে।

এদিকে রিটার আঘাতে নিউঅরলিন্সের নিকটবর্তী টেক্সাস বন্দরের কাছাকাছি অবস্থিত বেশ কয়েকটি শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও মাত্র একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ আঘাত থেকে বেঁচে গেছে হিউস্টোন। টেক্সাস থেকে অপসৃত লোকজনের অনেকেই এখন ঘরমুখী। আমেরিকার চতুর্থ বৃহৎ অঙ্গরাজ্য টেক্সাস অভিমুখে যাত্রা করায় পুনরায় ট্রাফিক জ্যাম শুরু হয়েছে বলে রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছেন।

টেক্সাসের গর্ভনর রিক পেরি জনগণকে বিলম্বে বাড়ি ফেরার অনুরোধ করে বলেছেন, তাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করা হবে। উদ্ধারকর্মীরা নৌকা ও হেলিকপ্টারযোগে লুইজিয়ানার বন্যা প্লাবিত কাজুন জলাভূমি থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধার তৎপরতা শুরু করেছে। কিন্তু ঝড়ো হাওয়ায় তাদের কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানা গেছে।

ঘূর্ণিঝড়ের কারণে লেক চালর্স শহরের তেল শোধনাগারে তেল উৎপাদন বন্ধ রয়েছে।