পকিস্তানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ৩০
পাকিস্তানে দুটি যাত্রীবাহী নৈশকোচের মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়েছে।
পাকিস্তানের বন্দর নগরী করাচি থেকে তিনশ’ কিলোমিটার উত্তরে ইন্ডাস হাইওয়ের সান এলাকায় শনিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়, করাচিগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী বাসের সাথে প্রচণ্ডবেগে মুখোমুখি ধাক্কা লাগে। উভয় চালকেরই ক্রটির কারণে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্ধকারের কারণে বাসের মধ্যে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধারে বিলম্বিত হয়। বাসের মেটাল বডি কেটে হতাহতদের বের উদ্ধার করা হয়েছে।
