সংস্কার কর্মসূচি নিয়ে ব্লেয়ারের সম্মেলন প্রস্তুতি
লেবার পার্টির নেতা হিসেবে শেষবারের মত টনি ব্লেয়ার শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণের ব্যাপারে সংস্কারের আহ্বান জানিয়ে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন।
তবে ব্রাইটনে অনুষ্ঠেয় সম্মেলন চলাকালীন সময়ে তাকে ইরাক বিরোধী বিক্ষোভ-সমাবেশের মুখোমুখি হতে পারে।
ব্লেয়ার সম্মেলনে পরিবর্তিত বিশ্ব অর্থনীতি এবং চীন ও ভারতের শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করবেন।
তবে এনএইচএসের ব্যাক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাপক ব্যবহার এবং বেসরকারি খাতে পেনশন সংস্কারের ব্যাপারে নাখোশ ট্রেড ইউনিয়নকারীদের বিরোধিতার মুখোমুখি হওয়ারও সম্ভাবনা রয়েছে। ব্রাইটনে এখনও ইরাক একটি আলোচিত বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে।
রোববার শুরু হওয়া সম্মেলনে ইউনিয়ন নেতারা নিয়োগ সংক্রান্ত নীতিমালা নিয়ে পুনরায় চিন্তা ভাবনা করার আহ্বান জানাবেন।
প্রয়াত রবিন কুককে কিভাবে সম্মান জানানো হবে তা নিয়েও আলোচনা করা হবে। বিরোধীরা ইরাকে যুক্তরাজ্যের হস্তক্ষেপসহ কুকের রাজনৈতিক মতাদর্শের ব্যাপারে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সম্মেলনে যোগ দিতে ব্লেয়ার শনিবার ব্রাইটনে এসে পোঁছেছেন। তিনি বলেছেন, নতুন বিশ্ব অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় ব্রিটেনকে সাহায্য করাই এ সম্মেলনের মূল বিষয়।
তিনি বেসরকারি খাতের সংস্কারের ওপর চাপ দিয়ে বলেন, ব্রিটেনের ভবিষ্যৎ নিশ্চিত করাই হলো সম্মেলনের প্রধান বার্তা। তবে পরবর্তীতে দলের নেতা কে হবেন সে বিষয়টিও সম্মেলনে গুরুত্ব পাবে।
