ইরাকে সহিংসতার বিরুদ্ধে শান্তি মিছিল
ইরাকে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে লন্ডনে হাজার হাজার মানুষ শান্তি মিছিলে অংশ নেবে বলে আয়োজকরা আশা করছেন।
মিছিলকারীরা শনিবার দুপুরে হাউজেস অব পার্লামেন্টের সামনে সমবেত হয়ে হোয়াইট হলে পিকাডিলি বরারাবর হাইড পার্কে গিয়ে থামবেন। সেখানে বক্তব্য রাখেবেন ইরাক যুদ্ধে নিহত ব্রিটিশ সেনা টনি বেন, জন পিলজার, এবং ব্রায়ান এনোর পরিবারের সদস্যরা।
আয়োজকরা বলেন, ব্রিটিশ সেনাদের ইরাকের বাইরে নিয়ে আসার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্টপ দ্য ওয়্যার কোয়ালিশনের লিন্ডসে জার্মান বলেছেন, ব্রিটিশ জনগণের আবারো রাজপথে নামার সময় এসেছে।
তিনি বলেন,প্রটেষ্ট্যানন্ট চার্চসমূহের বিশপরা এ দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। ষ্টপ দ্য ওয়্যার কোয়ালিশন এ বিক্ষোভের জন্য সঙ্গীতশিল্পী, একাডেমিক, থিয়েটার ও চলচ্চিত্র ব্যক্তিত্বসহ, ব্যবসায়ী, ধর্মীয় এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সমর্থন পেয়েছে।
ইরাক যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে গত মার্চে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পুলিশ ৪৫ হাজার লোকের অংশগ্রহণের কথা স্বীকার করলেও সংগঠকরা এই সংখ্যা এক লাখ বলে উল্লেখ করেন।
