সন্দেহভাজন বোমা হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন
ইতালি থেকে লন্ডন ফিরিয়ে আনার পর ২১ জুলাইয়ের ব্যর্থ বোমা হামলাকারী হোসাইন ওসমান (২৭) বিরুদ্ধে হত্যাচেষ্টা, হত্যা-ষড়যন্ত্র, এবং বিষ্ফোরক রাখার অভিযোগ গঠন করা হয়েছে। বেলমার্স জেলে শুক্রবার ম্যাজিষ্ট্রেটদের সামনে তাকে উপস্থিত করার কথা।
লন্ডনে বোমাহামলার চেষ্টা ব্যার্থ হওয়ার সপ্তাখানেক পর হোসাইন ওসমানকে রোম থেকে ইতালি পুলিশ আটক করে। আটকের পর তাকে রেবিবিয়া জেলে পাঠানো হয়।
বৃহস্পতিবার বিকেলে তাকে বিশেষ বিমানযোগে রোম থেকে লন্ডনে নিয়ে আসা হয়েছে। বিমান থেকে নামার সাথে সাথেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে পেডিংটন গ্রিন পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পরে স্কটল্যান্ঢ ইয়ার্ড এক বিবৃতিতে জানায় যে, তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে।
তার বিরুদ্ধে লন্ডনে ২১ জুলাই ট্রেন যাত্রীদের হত্যা চেষ্টার অভিযোগ এনে অপরাধ প্রচেষ্টা আইন ১৯৮১-এর আওতায় অভিযোগ গঠন করা হয়।
