বার্ড ফ্লু আক্রান্ত এলাকায় হাঁস-মুরগি নিধন চালাবে ইন্দোনেশিয়া
যেসব এলাকায় আশংকাজনকহারে বার্ড ফ্লুর উপদ্রব দেখা দেবে, ইন্দোনেশিয়ার সেসব এলাকায় হাঁস-মুরগি নিধন অভিযান চালাবে। ইন্দোনেশিয়ার কৃষি মন্ত্রী আন্টন আপ্রিয়ান্তোনো বুধবার এ খবর জানান।
কৃষি মন্ত্রী আপ্রিয়ান্তোনো সাংবাদিকদের জানান, ব্যাপক হারে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে এমন কোন স্থান আমরা এখনও চিহ্নিত করতে পারিনি। তবে একবার চিহ্নিত করতে পারলেও সেখানে হাঁস-মুরগি নিধন চলবে।
সরকার নিজেই মুরগি নিধন অভিযান চালাবে বলে তিনি জানান। এ অভিযানের তহবিল নিয়ে কোন সমস্যা হবে না বলে তিনি উল্লেখ করেন।
