ইরাকের ব্যস্ততম মার্কেটে বোমা হামলায় নিহত ৩০
ইরাকের রাজধানী বাগদাদের শিয়া অধ্যুষিত নাহরাওয়ান শহরের একটি ব্যাস্ত মার্কেটে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত এবং চব্বিশ জনেরও বেশি লোক আহত হয়েছে।
মার্কেটের মাঝখানে পার্ক করে রাখা রাখা অবস্থায় গাড়ি বোমার বিষ্ফোরণ ঘটলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের একজন মুখপাত্র জানান।
ইরাকে নতুন সংবিধানের ওপর আগামী মাসে অনুষ্ঠিতব্য গণভোটের প্রাক্কালে আল-কায়দা নেতা আবু মুসাব আল জারকাবি এই হামলার দায়িত্ব স্বীকার করেছেন। শিয়া মুসলমানদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানিয়ে নতুন অভিযান শুরুর হুশিয়ারি উচ্চারণ করেছেন।
এ নিয়ে গত চারদিনের হামলায় নিহতের সংখ্যা ২৬০ জনে দাঁড়াল। নিহতদের বেশিরভাগই শিয়া মুসলিম।
