বিশ্ব সম্মেলনে জাতিসংঘ সংস্কার পরিকল্পনা অনুমোদিত
তিনদিন ব্যাপী বিশ্ব সম্মেলনের শেষদিনে বেশ কিছু সদস্য রাষ্ট্রের নীরবতা সত্ত্বেও বিশ্ব নেতৃবৃন্দ শুক্রবার উন্নয়ন, মানবাধিকার, সন্ত্রাস এবং বিশ্ব নিরাপত্তা বিষয়ক একটি ঘোষণা অনুমোদন করেছেন।
অনুমোদনকৃত ঘোষনাটিকে ৬০ বছর পুরোনো জাতিসংঘকে আরো প্রতিনিধিত্বমূলক এবং ২১ শতকের চ্যালেজ্ঞ মোকাবিলায় সক্ষম করে তুলতে মহাসচিব কফি আনানের উচ্চাভিলাষি পরিকল্পনার প্রকাশ বলে ধারণা করা হচ্ছে।
দারিদ্র্য মোকাবেলা এবং যুদ্ধ থেকে শান্তিতে ফিরে আসতে বিভিন্ন দেশকে সহায়তা করার মত লক্ষ্যগুলো জাতিসংঘের এই ঘোষণায় স্থান পেয়েছে।
