স্পেনে আল জাজিরার রিপোর্টার গ্রেফতার
আল কায়দা সন্ত্রাসী নেটওয়ার্কের সাথে জড়িত থাকার অভিযোগে স্পেন পুলিশ আরব ভিত্তিক স্যাটেলাই টেলিভিশন চ্যানেলের একজন রিপোর্টারকে গ্রেফতার করেছে।
তাসির অলাউনি এবং দ্বিতীয় সন্দেহভাজন জামাল হোসেনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত তাইসিয়ার অলাউনি নামের ওই রিপোর্টারের বিরুদ্ধে আবু দাহদাহ ওরফে ইম্মাদ ইয়ারকাস নামের অপর এক বিচারাধীন ব্যক্তির সাথে সম্পর্ক রয়েছে বলে বিচারকরা জানিয়েছেন। ২০০১ সালের নভেম্বর মাসে পেন্টাগন এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা হামলাকারীদের জন্য তহবিল এবং অন্যান্য সহযোগিতা প্রদানের দায়ে ইয়ারকাসকে গ্রেফতার করা হয়।
