চীনে আতশবাজি ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানি
মধ্য চীনে একটি আতশবাজি ফ্যাক্টরিতে বিস্ফোরণে ১৩ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আটজন। শুক্রবার মিডিয়ায় এ খবর পরিবেশিত হয়।
হুনান প্রদেশের ইয়াং সিটিতে জিয়াংনান ফায়ারওয়ার্কস প্লান্টে বৃহস্পতিবার এই বিস্ফোরণ ঘটে এবং এতে সাতটি ওয়ার্কশপ ক্ষতিগ্রস্ত হয়।
প্রদেশের প্রোডাকশন সেফটি সুপারভিশন ব্যুরোর কর্মকর্তা উ গুয়ানবাও বলেন, এখানকার আতশবাজি শিল্পে এ বছর এটিই হচ্ছে সবচে’ বড় দুর্ঘটনা।
