২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের হুমকি

উত্তর কোরিয়া তার পারমানু অস্ত্র কর্মসূচি বন্ধের লক্ষ্যে আলোচনায় অনুকুল সাড়া না দিলে যুক্তরাষ্ট্র দেশটির সম্পদ জব্দ করবে বলে হুমকি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 02:45 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তারা আগামী পাঁচ দিনের মধ্যে এক্ষেত্রে অগ্রগতি দেখতে চায় বলেও জানায়।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিব কন্ডোলিজা রাইস বলেন, উত্তর কোরিয়ার পরমানু কর্মসূচি বাতিলে যুক্তরাষ্ট্র শুধু ছয়-পক্ষের আলোচনার ওপর নির্ভর করছে না। সম্প্রতি বেজিং এ অচলাবস্থার মুখে পড়ে এ সংক্রান্ত আলোচনা।

বৃহস্পতিবার নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমরা অস্ত্র বিস্তার রোধে কাজ করছি, যা আমাদের রক্ষা করবে।

তিনি জানান, প্রেসিডেন্ট এ বিষয়ে এক আদেশনামায় সাক্ষর করেছেন।

এদিকে পিয়ং ইয়ং এই বলে হুঁশিয়ারি দিয়েছে যে, পরমানু রিঅ্যাক্টর ফেরত না দিলে তারা পরমানু অস্ত্র আরও বৃদ্ধি করবে।

বেজিং এ চতুর্থ দিনের এই আলোচনা অনুষ্ঠানের পর প্রধান আলোচক ক্রিস্টফার হিল সাংবাদিকদের জানান, আগামীতে আমাদের ব্যাপক সমস্যার সন্মুখীন হতে হবে।

উত্তর ও দক্ষিন কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া এবং চীন বৈঠকে অংশ নেয়।।

রাইস জানান, তাদের সাথে কোন চুক্তি হবে কি না, তা নির্ভর করছে আগামী পাঁচ দিন অথবা তার পরে তাদের কৌশলগত সিদ্ধান্তের ওপর।