জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নাইজেরিয়ায় বিক্ষোভ মিছিল
জ্বালানি তেলের মূল্য ৩০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে নাইজেরিয়ার প্রধান শহর লাগোসে হাজার হাজার লোক বিক্ষোভ প্রদর্শন করেছে।
আগস্ট মাসে সরকারি ভর্তূকি প্রত্যাহার এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন দুই সপ্তাহব্যাপী এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে।
গত চল্লিশ বছরের মধ্যে এই প্রথম সরকার-বিরোধী বিক্ষোভে কোন আগ্নেয়াস্ত্র বহন না করতে বিক্ষোভকারীদের প্রতি পুলিশ আহ্বান জানিয়েছে।
আফ্রিকার সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও আমদানিকৃত জ্বালানি তেলের উপর দেশটিকে নির্ভর করতে হয়। তেল পরিশোধন করে নিজস্ব প্রয়োজন মেটানোর ক্ষমতা না থাকায় নাইজেরিয়াকে তেল আমদানি করতে হয়।
লাগোসের ক্যাথলিক আর্চবিশপ কার্ডিনাল ওলিউবানমি ওকোজি এবং নোবেল বিজয়ী ওলি সোয়িঙ্কাও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে শ্রমিক সম্প্রদায়ের উপর মারাত্মক প্রভাব পড়বে বলে শ্রমিক ইউনিয়নগুলো দাবি করেছে।
বিক্ষোভ মিছিলের প্রতি সরকারের প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে পরবর্তী কর্মতৎপরতা নির্ধারন করতে নাইজেরিয়ান লেবার কংগ্রেস (এনএলসি) দুই সপ্তাহ পরে বৈঠকে মিলিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। মার্চে এক নতুন আইন পাসের মাধ্যমে এনএলসি’র ধর্মঘট ডাকার পথ বন্ধ করে দিয়েছে পার্লামেন্ট।
