২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যারনের সাথে মোশাররফের সাক্ষাত

জাতিসংঘে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ-এর সাথে বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রি অ্যারিয়েল শ্যারনের সাক্ষাৎ হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 10:25 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

দুসপ্তাহ আগে ইস্তাম্বুলে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রিদের বৈঠকের পর দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদ্বয় এই প্রথম তাদের মতবিনিময় করলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রি টনি ব্লেয়ারের সাথে এক সংবাদ সম্মেলনে মোশাররফ স্টেজে উঠলে সাংবাদিকরা পাকিস্তানের প্রেসিডেন্টকে ইসরাইলী নেতার সাথে সাক্ষাৎ এর বিষয় জানতে চায়। প্রশ্নের জবাবে পাকিস্তানি প্রেসিডেন্ট সহজভাবেই বলেন, “আমি একটি গ্রুপে দাড়িয়ে ছিলাম এবং তিনি ( শ্যারন) তাতে যোগ দিয়েছিলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করেন আমি কেমন আছি এবং আমিও তাকে জিজ্ঞাসা করি তিনি কেমন আছেন।”

জাতিসংঘ সফরকালে এবারই প্রথমবার পারভেজ মোশাররফ আমেরিকান ইহুদি কমিটির সাথে বৈঠকে মিলিত হচ্ছেন।