২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের বয়স না হওয়ায় প্রেমিকের বড় ভাইকে বিয়ে

প্রেমিকের বিয়ের বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তার বাড়িতে থাকতে প্রেমিকেরই বড় ভাইকে সাময়িকভাবে বিয়ে করেছে এক কলেজ পড়ুয়া মেয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 02:19 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ঊনিশ বছর বয়সী স্নেহা প্যাটেল ভালবাসেন সমবয়সী ইয়াস কিষাণ পারমারকে। ভারতীয় আইনে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন ১৮ হলেও ছেলেদের ক্ষেত্রে এটি ২১ বছর। বিবাহ বহির্ভূত একত্র বসবাসও যেহেতু প্রথাবিরুদ্ধ, তাই দু’বছর পরে পারমারকে পাওয়ার আশায় øেহা তার বড় ভাইকে বিয়ে করেন।

দু’বছর পর পারমারের বিয়ের বয়স হলে স্নেহা স্বামীকে তালাক দিয়ে বিয়ে করবেন পারমারকে। আর তাই পারমারের মহান বড় ভাইও এই মর্মে চুক্তি স্বাক্ষর করে যে, বিয়ে করলেও ছোট ভাই পারমারের সাথে বিয়ে না হওয়া পর্যন্ত মেয়েটিকে সে ছোট ভাইয়ের স্ত্রীর মর্যাদায় দেখাশোনা করবে এবং দু’বছর পর তাকে তালাক দেবে।