২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনা-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ভার নিজের কাঁধে নিলেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সামুদ্রিক ঘূর্ণিঝড় ক্যাটরিনা-পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন যে ব্যর্থ হয়েছে, তার দায়ভার তার নিজের কাধে তুলে নিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 09:03 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বুশ বলেন, জরুরি পরিস্থিতি মোকাবেলায় সরকারের সকল স্তরে যে বড় ধরনের সমস্যা রয়েছে, হারিকেন ক্যাটরিনা তা উন্মোচন করেছে।

তিনি বলেন, ফেডারেল সরকার তার নির্ধারিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছে। আমি সে ব্যর্থতার দায়ভার গ্রহণ করছি।

উপদ্রুত এলাকায় তাৎক্ষণিকভাবে সাড়া দিতে ব্যর্থ হওয়ায় রাজ্য সরকারের পাশাপাশি প্রেসিডেন্ট বুশও মারাত্মক সমালোচনার সম্মুখীন হয়েছেন।

হারিকেন ক্যাটরিনায় নিশ্চিত মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে যে আংশকা ছিল, তার চেয়ে অনেক কম লোক প্রাণ হারাবে।

তবে বুশের এ দায়ভার গ্রহণ এটা প্রকাশ করে না যে, রাজ্য সরকার ও ফেডারেল সরকারসহ সরকারের সকল পর্যায়ে যে ব্যর্থতার দায়ভার বুশ নিজের কাঁধে নিতে রাজি। তবে সরকার যে ব্যর্থ হয়েছে, সেটা বুশের বক্তব্যই পরিষ্কার করে দিয়েছে।

এদিকে উপদ্রুত এলাকার দুর্গতদের জন্য আরও সহায়তা দেওয়ার ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান ত্রাণ কর্মকর্তা আর ডেভিড পলিসন প্রতিশ্রুতি দিয়েছেন।

হারিকেন ক্যাটরিনা মোকাবেলায় ব্যর্থতার কারণে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান মাইকেল ব্রাউন সোমবার পদত্যাগ করায় পলিসন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সরকারের ব্যর্থতা নিয়ে বৃহস্পতিবার বুশ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে হোয়াইট হাউজ এক ঘোষণায় জানিয়েছে।