সয়া প্রোটিন হাঁড়ের ক্ষয় রোধে সহায়ক
সয়া জাতীয় খাবার মেয়েদের হাঁড়ের রোগ রোধে সহায়ক বলে সোমবার প্রকাশিত এক গবেষণায় জানা গেছে। আর্কাইভস অব ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
মেয়েদের রজোনিবৃত্তিকালে হরমোনের পরিবর্তনের ফলে খুব দ্রুত হাঁড় চিকন হয়ে যায়। ফলে হাড্ডি ক্ষয় হওয়া শুরু করে। মেয়েদের রজোনিবৃত্তির পাঁচ থেকে সাত বছরের মধ্যে হাঁড়ের সমস্যা দেখা যায়। কেননা এ সময় স্বল্প মাত্রায় অ্যাস্ট্রোজেন নিসৃত হতে থাকে। এতে করে বছরে পাঁচ শতাংশ করে হাড্ডি ক্ষয় হতে থাকে।
হরমোন প্রতিস্থাপন থেরাপির মাধ্যমে অ্যস্ট্রোজেনের মাত্রা প্রতিস্থাপন সম্ভব। কিন্তু এতে করে স্ট্রোক, হৃদ রোগ এবং হরমোন সংক্রান্ত ক্যানসারের ঝুঁকি অনেকখানি বেড়ে যায়। এক্ষেত্রে সয় প্রোটিন বিশেষ কার্যকারী ভূমিকা পালন করে থাকে। সয় খাবারের মধ্যে রয়েছে সয় দুধ, অঙ্কুরোদগম সয়া, সয়াবিন ইত্যাদি।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশন হাঁড়ের ক্ষয় রোধে রজোনিবৃত্ত মহিলাদের বেশি করে ব্যায়াম এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার গ্রহণ করার পরামর্শ দিয়েছে।
