২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শেষে ইরাক থেকে যুক্তরাষ্ট্র ৫০ হাজার সৈন্য প্রত্যাহার করতে পারে : তালাবানি

মার্কিন যুক্তরাষ্ট্র চলতি বছরের শেষ নাগাদ ইরাক থেকে ৫০ হাজারের মত সৈন্য সরিয়ে নিতে পারে বলে ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 01:43 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাথে আলাপকালে তালাবানি বলেন, ইরাকের বিভন্ন অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত ইরাকি সৈন্য প্রস্তুত থাকায় যুক্তরাষ্ট্র এটা করতে পারে।

মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত সাক্ষাৎকারে তালাবানি বলেন, প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে ব্যক্তিগত বৈঠকে তিনি মার্কিন সৈন্য হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, তিনি মনে করেন কিছু সৈন্য যুক্তরাষ্ট্র অচিরেই সরিয়ে নেবে। কিন্তু প্রেসিডেন্ট বুশ সৈন্য প্রত্যাহারের কোনও সময়সীমা নির্ধারণে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রেসিডেন্ট তালাবানি বলেন, আমরা মনে করি কিছু সৈন্য ইরাক থেকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আমেরিকার পূর্ণ অধিকার রয়েছে কারণ আমি মনে করি আমরা অমাদের সৈন্যদের সেখানে মোতায়েন করতে পারি। আমার মতে কমপক্ষে ৪০ থেকে ৫০ হাজার মার্কিন সৈন্য এ বছরের শেষ নাগাদই প্রত্যাহার করা যেতে পারে।

হোয়াইট হাউস উপদেষ্টা ড্যান বার্টলেট ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে জানান, আমরাও একই দৃষ্টিভঙ্গি পোষন করি যেহেতু ইরাকিরা তাদের দেশ রক্ষায় নিজেরাই সমর্থ। আমাদের মিশন সম্পূর্ণ করতে খুব অল্প সংখ্যক মার্কিন সৈন্যের প্রয়োজন পড়বে।

ইরাকে প্রায় ১ লাখ ৪০ হাজার মার্কিন সৈন্র রয়েছে এবং দায়িত্ব গ্রহনের জন্য ইরাকি সৈন্যদেরকে তারা প্রশিক্ষণ দিচ্ছে। কিন্তু সাম্প্রতিক সামরিক বিশ্লেষনে ইরাকি সৈন্যদের প্রয়োজনীয় সামর্থ্য প্রশ্নের সম্মুখীন হয়েছে।

শুক্রবার ইরাকি প্রেসিডেন্ট তালাবানি মার্কিন সৈন্যদের আগেভাগে অপসারনের বিরুদ্ধে সতর্ক করে দেন। এবং বলেন আগামী দু’বছরে ধীরে ধীরে মার্কিন সেনা প্রত্যাহারের কাজটি সম্পন্ন হতে পারে।