২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য সংকটে নাইজারে প্রতিদিন ৪০ শিশুর মৃত্যু হচ্ছে

সাহায্য সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম দিক থেকে শুরু হওয়া আফ্রিকার দেশ নাইজারের চরম খাদ্য সংকটের কারণে উল্লেখযোগ্য সংখ্যক শিশু মারা যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 06:06 PM

এক সমীক্ষায় দেখা গেছে, নাইজারের পূর্বাঞ্চলে প্রতিদিন গড়ে কমপক্ষে ৪০ শিশু প্রাণ হারাচ্ছে।

ফ্রান্সের মেডিসিন সান্স ফ্রন্টিয়ার্স জানিয়েছে, নাইজারে শিশু মৃত্যুর হার আন্তর্জাতিক জরুরি স্তরের চেয়ে কয়েকগুন বেশি। আন্তর্জাতিক সহায়তা বন্টনে চরম অব্যবস্থাপনা ও চলমান খাদ্য সংকটের কারণে শিশু মৃত্যুর হার আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে তারা জানিয়েছে।

অনাহারে চলতি সেপ্টেম্বর মাসেই কয়েক হাজার শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, খাদ্য সরবরাহ সকল এলাকায় নিশ্চিত করা হয়েছে। তারপরও কমপক্ষে এক মিলিয়ন লোক খাদ্য সাহায্যের বাইরে রয়েছে।