২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলফাস্টে দাঙ্গায় ৩২ পুলিশ আহত

উত্তর আয়ারল্যান্ডের সাতশ’রও বেশি প্রটেস্ট্যান্ট দাঙ্গাবাজ পেট্রোল বোমা ও ক্ষেপণাস্ত্র নিয়ে রোববার পুলিশের ওপর হামলা চালালে কমপক্ষে ৩২ পুলিশ আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 02:07 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ব্রিটিশ শাসিত প্রদেশটিতে এর আগের দিন অপর এক দাঙ্গায়ও অনেক পুলিশ কর্মকর্তা আহত হয়।

একজন পুলিশ কর্মকর্তা জানান, তাদের গাড়িগুলো ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব বেলফাস্টে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ডে ব্রিটিশ শাসন সমর্থনকারি প্রটেস্ট্যান্ট অরেঞ্জ অর্ডারকে এর জন্য দায়ী করেছে পুলিশ।

বেলফাস্ট শহরের পূর্ব ও পশ্চিমে প্রটেস্ট্যান্টদের হামলার মুখে এক হাজারের বেশি পুলিশ এবং হাজার খানেক ব্রিটিশ সেনা জল কামান এবং বেশ কয়েক দফা লাঠি চার্জ করে।

একজন মুখপাত্র জানান, পুলিশ অব্যাহত আক্রমনের শিকার হয়েছে। পেট্রল বোমা, পেইন্ট বোমা এবং অন্যান্য ক্ষেপনাস্ত্রের আঘাতে অনেক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে।

বেলফাষ্ট এবং আশপাশের অঞ্চলগুলোতে হাজার হাজার বিক্ষোভকারী শনিবার ও রবিবার সকালে হামলা চালালে সংঘর্ষ পুনরায় ছড়িয়ে পড়ে বলে বিভিন্ন বার্তা সংস্থাগুলো জানায়।

আইরিশ রিপাবলিকান আর্মিকে (আইআরএ) নিরস্ত্র করতে কোন কার্যকর ব্যাবস্থা গ্র্রহন ছাড়াই ব্রিটেন প্রদেশটি থেকে তার সৈন্যদের দ্রুত কমিয়ে নেয়ায় সেখানকার প্রটেষ্ট্যান্টদের মধ্যে উদ্বেগ সাম্প্রতিক মাসগুলোতে বেড়েছে। গত জুলাই মাসে আইআরএ বলেছিল তারা উত্তর আয়ারল্যান্ডে ব্রিাটিশ শাসন অবসানে তাদের ৩০ বছরের সশস্ত্র সংগ্রামের অবসান ঘটাচ্ছে। কিন্তু এ পর্যন্ত অস্ত্রত্যাগের কোন লক্ষণ তারা দেখায় নি।

উত্তর আয়ারল্যান্ডের প্রধান কনষ্টেবল হাগ অরডি রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রটেষ্ট্যান্ট বিক্ষোভকারিরা পুলিশের ওপর ৫০ রাউন্ড গুলি ছুড়েছে। তিনি বলেন, অনেক পুলিশ কর্মকর্তা গত রাতে গুলিবিদ্ধ হয়েছেন কিন্তু ভাগ্য ভালো আমরা তাদেরকে মৃত দেখতে পাই নি।