২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ-এর সমালোচনায় মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সমালোচনা করে বলেছেন উন্নয়নশীল দেশগুলোর জন্য সংস্থাটি কম সহায়ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 12:38 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

দেনা পরিশোধ না করার কারণে জিম্বাবুয়েকে বহিষ্কার করার ওপরে একটি নিদের্শের ওপর ছয়মাসের স্থগিতাদেশের পর মুগাবে একথা বললেন।

আইএমএফ’ এর কাছ থেকে গৃহীত ৫ বিলিয়ন ডলার ঋণের সুদ পরিশোধে ব্যার্থ হওয়ায় ২০০১ সালের ফেব্রুয়ারি মাস থেকে জিম্বাবুয়ে আইএমএফ’ এর খেলাপি তালিকায় পড়ে।

মুগাবে বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য আইএমএফ কখনোই সত্যিকার অর্থেস সহায়ক নয়।

তিনি বলেন, আমরা কখনোই আইএমএফ-এর বন্ধু ছিলাম না এবং ভবিষ্যতেও থাকব না।