গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে
দীর্ঘ ৩৮ বছর পর ইসরাইল অধিকৃত গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হয়েছে।
ইহুদি ধর্মযাজকদের পাল্টা যুক্তির প্রেক্ষিতে ২০ টিরও বেশি সিনাগগ ধ্বংস না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ফিলিস্তিনিরা ইসরাইলকে গাজা থেকে সৈন্য সরিয়ে আহবান জানায়। একজন ফিলিস্তিনি কর্মকর্তা রোববার বলেন, তারা নিজেরাই সেনা প্রত্যাহার করে নেবে।
সৈন্যরা সরে যাওয়ায় হাজার হাজার উল্লসিত ফিলিস্তিনি খালি হওয়া বসতিগুলোর দিকে যাত্রা করেছে। কমপক্ষে দুটি পরিত্যাক্ত সিনাগগে আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
একজন ফিলিস্তিনি বলেছে, ওরা আমাদের বাড়ি-ঘর, মসজিদ ধ্বংস করেছে আজ আমাদের পালা ওদের প্রার্থনালংগুলো ধ্বংস করার।
রোববার ইসরাইল ফিলিস্তিনি ভুখন্ড থেকে তার সামরিক শাসন অবসানের অনুষ্ঠানিক ঘোষণা করে।
অচিরেই তিন হাজার সৈন্য অধিকৃত এলাকা থেকে সরে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ইসরাইলি দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান মাজ জেন দান হারেল এক পতাকা নমিতকরণ অনুষ্ঠানে বলেন, আমরা উভয় জনগোষ্ঠীর নতুন এবং আরো ভালো ভবিষ্যতের সুযোগের সূচনায় রয়েছি।
ইসরাইল ইতোমধ্যে গাজা থেকে ইহুদি বসতিস্থাপনকারীদের সরিয়ে নিয়েছে, তাদের বাড়ি-ঘর ধ্বংস করেছে এবং সামরিক ঘাটিগুলোও ধুলিস্যাৎ করে দিয়েছে।
প্রধমদিকে ফিলিস্তিনিদের হাতে অপবিত্র হওয়ার হাত থেকে রক্ষার জন্য ইসরাইলি মন্ত্রিরা তাদের সিনাগগগুলো ধ্বংস করার সিদ্ধান্ত নিলেও পরে ইহুদি ধর্মযাজক রাবিদের চাপের মুখে তা প্রত্যাহার করেছে। সিনাগগ ধ্বংস করা ইসরাইলি ধর্মীয় রীতিবিরুদ্ধ বলে জানিয়েছেন রাবিরা।
রোবার ইসরাইলি কেবিনেট গাজা-মিশর সীমান্তের নিয়ন্ত্রণ হস্তান্তরের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়।
সোমবার ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, সাবেক ইসরাইলি সিনাগগগুলো তাদের ধর্মীয় গুরুত্ব হারিয়েছে।
আব্বাস বলেন, তারা শূণ্য ভবনগুলো ফেলে গেছে যা মন্দির হিসেবে ব্যাবহৃত হত। কিন্তু তারা সব ধরনের ধর্মীয় চিহ্ন সরিয়ে নিয়েছে। সুতরাং এগুলো আর ধর্মীয় স্থান নয়।
শুধুমাত্র গ্রীন হাউসগুলি এবং সাবেক ইসরাইলি সদরদফতরগুলি অক্ষত রাখা হবে বলে আশা করা হচ্ছে।
ফিলিস্তিনি সৈন্যরা পরিত্যাক্ত এলাকাগুলোতে তাদের পতাকা টানিয়ে দিয়েছে এবং অনেক ফিলিস্তিনিকে মাটিতে চুম্বন করতে দেখা যায়।
গ্যানেই তাল বসতিতে প্রার্থনা শেষে ৫০ বছর বয়স্ক জাওয়াদ আবু লাফি জানান, আজ আমার জীবনের সবচে সুখের দিন।
