২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে পার্লামেন্ট নির্বাচনে কোইজুমির বিরাট বিজয়

জাপানের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির বিরাট বিজয় অর্জিত হয়েছে। তিনি তার বিতর্কিত সংস্কার বাস্তবায়নের পক্ষে আবারও ম্যান্ডেট পেলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এনএইচকে জানায়, ৪৮০ আসনের চেম্বারে কোইজুমি’র দল ৩০০ র বেশি আসন পাচ্ছেন।

অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে ডাক বিভাগের বেসরকারিকরণের বিরুদ্ধে পার্লামেন্ট সদস্যরা বাধা দিলে কোইজুমি পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নির্বাচনের ডাক দেন।

নির্বাচনি প্রচারণার শেষ দিনে কোইজুমির পক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরেকটি শক্তিশালী টাইফুনের আশংকার কারণে নির্বাচন আয়োজকরা কিছু এলাকায় আগাম ভোট গ্রহণের ব্যবস্থা করতে বাধ্য হন।

দক্ষিণাঞ্চলীয় কিছু দ্বীপে ভোটগ্রহণ আগে শুরু হয় এবং অন্যান্য কেন্দ্রে ভোট গ্রহন দু’ঘন্টার জন্য বিলম্বিত হয়।

জাপানে কোইজুমির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রায় ৫০ বছর ধরে ক্ষমতায় আছে।