মিশরে খালে ট্রাক্টর উল্টে ১৩ জনের মৃত্যু
মিশরের দক্ষিণাঞ্চলে একটি ট্রাক্টর উল্টে ১৩ জন নিহত হয়েছে।
খামারে যাওয়ার পথে ট্রাক্টরটি উল্টে পাশ্ববর্তী খালে পড়ে গেলে দুর্ঘটনা ঘটে বলে মিশরের পুলিশ শনিবার জানিয়েছে।
পুলিশ জানায়, রাজধানীর কায়রোর ১২০ কিলোমিটার দূরবর্তী দক্ষিণাঞ্চলীয় বেনি সুয়েফ প্রদেশের নাসির নামক স্থানে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের অধিকাংশই ১১ থেকে ১২ বছর বয়সী শিশু। তবে দুর্ঘটনায় ট্রাক্টরটির চালক অক্ষত রয়েছে।
পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।
