২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প

পাপুয়া নিউগিনির উত্তর পূর্ব উপকুলীয় অঞ্চলের গভীর সমুদ্রে শুক্রবার ৭ দশমিক ৩ রিখটার স্কেলে ভূমিকম্প আঘাত হানে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

সরকারি সূত্রগুলোর বরাত দিয়ে বিভিন্ন বার্তা সংস্থা জানায় এর ফলে সুনামির কোন সম্ভাবনা নেই।

জাপানের ভূমিকম্প বিশেষজ্ঞ সিনজিইরো থারি জানান, এর ফলে সুনামির কোন সম্ভাবনা নেই কেননা ভূমিকম্পটি সংঘটিত হয়েছে প্রায় ৯৭ কিলোমিটার ভূগর্ভে।

এর আগেও এ অঞ্চলে একবার ভূমিকম্প হয়েছিল। ১৯৯৮ সালে সংঘঠিত সেই ভুমিকম্পে কমপক্ষে দুই হাজার মানুষ প্রাণ হারিয়ে ছিল।

উত্তর অস্টেলিয়ার প্রতিবেশী রাষ্ট্র পাপুয়া নিউগিনিতে পাঁচ মিলিয়ন মানুষ বাস করে।

অস্টেলিয়ার কর্তৃপক্ষ জানান, উপকূলীয় অঞ্চলে ভুমিকম্প আঘাত হানার পর সেখান কার কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।