২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরের প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৮০ ভাগ ভোট পেয়েছেন হোসনি মোবারক

মিশরের বর্তমান প্রেসিডেন্ট হোসনী মোবারক প্রেসিডেন্ট নির্বাচনে শতকরা ৮০ ভাগ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

শুক্রবার দেশটির নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ফলাফল ঘোষণায় এ কথা জানায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তবে সরকার সমর্থিত দৈনিকগুলো হোসনি মোবারক আবারো জয়ী এ মর্মে খবর প্রকাশ করেছে।

অসমর্থিত সূত্রে জানা গেছে, হোসনি মোবারকের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ৮২ থেকে ৮৪ ভাগ ভোট পেয়েছেন।

এবারের নির্বাচনে মোট নয়জন প্রার্থী ছিলো। এদিকে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এ অভিযোগে একজন প্রেসিডেন্ট প্রার্থী নূর নির্বাচন কমিশনে একটি অভিযোগ দায়ের করেছেন। অন্যান্য প্রার্থীরাও একই অভিযোগ এনেছেন।

তবে নির্বাচন কমিশন বলেছে, তারা নির্বাচনের সার্বিক পরিবেশে সন্তুষ্ট।

এর আগে ১৯৯৯ সালের নির্বাচনে হোসনি মোবারক শতকরা ৯৩ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হন। ৭৭ বছর বয়সী মোবারক গত ২৪ বছরে ধরে মিশর শাসন করছেন।

এবার জিতলে সেটা হবে তার পঞ্চমবারের মতো টানা বিজয়।