বিশ্বের গাড়ীর বাজার নিয়ন্ত্রণে এগিয়ে যাচ্ছে জাপান ও কোরিয়া
কঠিনতর বিশ্ব বানিজ্য পরিস্থিতি সত্ত্বেও জাপানি এবং দক্ষিন কোরিয়ান গাড়ি নির্মাতাদের ব্যবসায় এখন রমরমা অবস্থা।
পাশ্চাত্যের গাড়ী নির্মাণকারী দেশগুলোর আধিপত্য কমিয়ে অধিকতর সস্তা মূল্যে গাড়ী সরবরাহ করে বাজার দখলে নিয়ে যাচ্ছে এশিয়া। হুন্দাই এবং টয়োটার প্রতিদ্বন্ধী হয়ে ওঠতে পারছে না কেউ।
গত দুই বছরে দক্ষিণ কোরিয়ার উৎপাদনের মাত্রা ও রপ্তানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হোন্ডা এবং মিৎসুবিসির মত জাপানি প্রতিষ্ঠানগুলো তাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে দৃঢ়বিশ্বাসী।
দক্ষিন কোরিয়ার মোটর নির্মাণকারী ফেডারেশনের প্রদত্ত হিসেব মতে গত বছর দেশের রপ্তানি আয়ের ১২ দশমিক আট শতাংশই এসেছে গাড়ী রফতানী থেকে। হুন্দাই মোটর, কিয়া মোটর, জিএম দায়ো অটো টেকনোলজি, সাংইয়ং মোটর এবং রেনল্ট-স্যামসাঙ (ফ্রান্সের কোম্পানীর অংশীদারিত্ব আছে) কোম্পানীর গাড়ীর ৪১ দশমিক সাত হারে বিদেশে রফতানি বেড়েছে।
জাপানি গাড়ি শিল্পের জন্য বিশ্বের বৃহত্তম গাড়ীর মার্কেট আমেরিকা সবচে বেশি লোভনীয় বলে প্রমানিত হয়েছে। জাপানি গাড়ী এ বাজারে প্রায় ৩০ শতাংশ ধরে রেখেছে। একই সাথে নির্মাতারা তাদের মার্কিন উৎপাদন সুবিধা সম্প্রসারনের মাধ্যমে মুদ্রার ওঠাপড়া পুষিয়ে নিতে চাইছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ী নির্মাতা টয়োটা। ২০১০ সালের মধ্যে টয়োটা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিবছর ৬ লাখ গাড়ি বিক্রি করতে চাইছে। দক্ষিন কোরিয়ান নির্মাতারাও ক্রমাগত বেশি হারে বিদেশের বাজারগুলোতে গাড়ি সরবরাহের দিকে মনোযোগী হচ্ছে। আগে জেনারেল মটরস এবং ফোর্ড-এর মত প্রতিদ্বন্ধীদের দ্বারা বিদেশি বাজারগুলো নিয়ন্ত্রিত হতো।
যুক্তরাষ্ট্রের আলবামায় হুন্দাই এর প্রথম কারখানা মে মাস থেকে পুরোদমে চলছে। এখন কিয়া মটরসও হুন্দাই এর দৃষ্টান্ত অনুসরণ করতে চাইছে। ২০১০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচটি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের অন্যতম হতে হুন্দাই প্রুপ তাদের বিভিন্ন সাইট খুলেছে।
