নেপাল ও ভুটান শরণার্থী সংক্রান্ত আলোচনায় রাজি হয়েছে
নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রিরা দুদেশের ১৫ বছরের শরণার্থী সমস্যা নিরসনে আলোচনায় বসতে রাজি হয়েছেন। রাষ্ট্র-নিয়ন্ত্রিত রেডিও নেপাল বৃহস্পতিবার একথা জানায়।
ভুটানের পররাষ্ট্রমন্ত্রি খানদু ওয়াংচুক বুধবার বিকেলে রাজধানী থিম্পু থেকে নেপালী পররাষ্ট্রমন্ত্রি রমেশনাথ পান্ডেকে টেলিফোন করেন এবং শরণার্থী বিষয়ক বৈঠক নিয়ে আলোচনার আহ্বান জানান। ভুটানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র একথা জানায়।
টেলিফোন সংলাপের পর পান্ডে সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে চুক্তির প্রতি সম্মান দেখিয়ে থেমে যাওয়া দ্বিপাক্ষিক আলোচনা ও বোঝাপড়া প্রক্রিয়ার পুণকার্যকরীকরণের ওপর জোড় দেন। ভুটানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
পান্ডে বলেন, উভয় দেশের স্বার্থের কথা বিবেচনা করে সমস্যাটির মানবিক দিক বিবেচনা করার সঙ্গে সঙ্গে শরণার্থী সমস্যাটি যাতে দীর্ঘস্থায়ী না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।
টেলিফোনে আলাপকালে ভুটানি পররাষ্ট্রমন্ত্রি আরো বলেন, হিমালয়ের পাদদেশে আবস্থিত দুটি দেশের মধ্যে অনেক কিছুতেই মিল রয়েছে।
তিনি বলেন, শরণার্থী সমস্যার সন্তোষজনক সমাধানের জন্য নেপালি প্রতিপক্ষের সাথে তিনি কাজ করতে প্রস্তুত।
৯০ এর দশকের শুরু থেকে নেপালের পূর্বাঞ্চলে পাঁচটি ক্যাম্পে প্রায় এক লাখ পাঁচ হাজার ভুটানি শরণার্থী বাস করছে যাদের স্থায়ী প্রত্যাবাসন দরকার।
