২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের মুসলমান নেতা গ্রেফতার

ফ্রান্সের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন এক মুসলমান ধর্মীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

পুলিশ বুধবার পূর্বাঞ্চলীয় শহর লিয়ন শহর থেকে ইমাম আবদাল্লাহ ক্যামকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার লিয়ন পুলিশের মুখপাত্র জানান, ৪২ বছর বয়স্ক আবদাল্লাহ ক্যামকে লিয়ন শহরের ভিলেউরবেন্নির বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এর আগে ফ্রান্স সরকার তাকে দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিয়নের সেইন্ট এক্সুপেরি বিমানবন্দর থেকে এর আগেও উগ্রপন্থার অভিযোগে তুর্কি বংশোদ্ভূত একজন ইমামকে গ্রেফতার করা হয়েছিল।