২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিটামিন-বি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় না

হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে ভিটামিন বি কোনও কার্য়কর ভূমিকা তো রাখেই না, বরং ক্ষতিকারক হতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 11:27 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

একটি সমীক্ষায় দেখা গেছে, রক্তে হোমোসিসটেইনের মাত্রা কমালেও এসব পিল হার্ট অ্যাটাক ও স্ট্রোক নিয়ন্ত্রণে কাজে আসে না। স্টকহোমে ইউরোপীয় সোসাইটি অব কার্ডিওলজি আয়োজিত বৈঠকে বিজ্ঞানীরা একথা বলেন।

গবেষকরা বলেন, ভিটামিন বি’র ঘাটতি রয়েছে শুধুমাত্র এমন রোগীদেরকে বি ভিটামিন খেতে দেয়া উচিত। ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের পরিচালক প্রফেসর পিটার উইজবার্গ বলেন, হার্ট অ্যাটাক ও স্ট্রোক থামাতে ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি-৬ খাওয়া ঠিক নয়।