নেপালে রাজা জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে আবার বিক্ষোভ মিছিল
নেপালের রাজা জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই আবার গণতন্ত্র সমর্থক শত শত বিরোধী নেতাকর্মী রাস্তায় নেমেছে।
বিক্ষোভ সমাবেশ কালে নেতাকর্মীরা পুলিশের বাঁধার সম্মুখীন হন। পুলিশ তাদের সমাবেশকে ছত্রভঙ্গ করতে জল কামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রধান সাতটি সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে কাঠমাণ্ডুর কেন্দ্রস্থলে পৌঁছলে পুলিশ তাদের বাঁধা দেয়। এর আগে রাজা জ্ঞানেন্দ্র শহরে সব ধরনের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ ঘোষণা করেন।
পুলিশ সমাবেশ থেকে ৫০ জন বিরোধী নেতাকর্মীকে আটক করেছে। কিন্তু এক সপ্তাহ আগে গ্রেফতার হওয়া শতাধিক নেতাকর্মীকে তারা মুক্তি দিয়েছে। গত ফেব্রয়ারি মাসে নেপালে মাওবাদীদের দমনে ব্যর্থতার অভিযোগ এনে রাজা জ্ঞানেন্দ্র শের বাহাদুর দেউবা সরকারকে বহিষ্কার করেন। গত কয়েক বছরে নেপালে সহিংসতা কমপক্ষে সাড়ে ১২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
নেপালে মাওবাদীরা কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তারা সশস্ত্র আন্দোলন করে আসছে। গত শনিবার জ্ঞানেন্দ্র বিরোধী দলগুলোকে সমর্থন দিতে একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে।
এদিকে নেপালে জ্ঞানেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলো মাওবাদীদের সাথে আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে। তবে এর তারিখ এখনও নির্ধারিত হয়নি।
