মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে ইউরোপীয় নাগরিকদের চরম অসন্তোষ
ইরাক যুদ্ধ নিয়ে ট্রান্স-আন্টলান্টিক দেশগুলোতে বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে ইউরোপীয় নাগরিকরা চরম হতাশ।
এছাড়া প্রেসিডেন্ট বুশের জনপ্রিয়তা অবাহতভাবে কমছে। শতকরা ৭২ ভাগ ইউরোপীয় নাগরিক মার্কিন পররাষ্ট্র নীতিকে অগ্রহণযোগ্য বলে মনে করে এবং ৬০ শতাংশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বদানকারী প্রেসিডেন্টকে পছন্দ করছেন না। যুক্তরাষ্ট্রের জার্মান মার্শাল ফান্ড এবং ইতালির তুরিনে অবস্থিত কমপাগনিয়া দি সান পাওলো তাদের এক জরিপে একথা জানায়। জরিপটি বুধবার প্রকাশিত হয়েছে।
জার্মান মার্শাল ফান্ডের প্রেসিডেন্ট ক্রেইগ কেনেডি বলেন, দুদেশের সম্পর্ক জোরদার করার প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও তাদের মধ্যে এখনো একটি দূরত্ব রয়ে গেছে।
জরিপে বলা হয়, শতকরা ৫৪ ভাগ ইউরোপীয় নাগরিক যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্ক ভালো করার দিকে। গত বছরের হারের চেয়ে চলতি বছর শতকরা পাঁচ শতাংশ বেড়েছে। কিন্তু শতকরা ৫৫ ভাগ ইউরোপীয় নাগরিক মনে করছে যুক্তরাষ্ট্রের সাথে একটি স্বতন্ত্র সম্পর্ক থাকা উচিত।
জরিপে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ১০টি দেশের ১ হাজার লোক অংশ নেয়। অবশ্য জরিপে দেখা গেছে ইউরোপে বুশকে নিয়ে বিরুপ মনোভাব থাকলেও দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে নিয়ে কোনো সন্দেহ নেই।
জরিপে বলা হয়, ইউরোপে যুক্তরাষ্ট্রের প্রতি জনসমর্থন বাড়ছে না বরং যুক্তরাষ্ট্র-বিরোধী মনোভাব চাঙ্গা হচ্ছে।
