২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতকে মৃত্যুদণ্ডাদেশ বিলুপ্ত করার আহবান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভারতকে মৃত্যুদণ্ডাদেশ বিলুপ্ত করার আহবান জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 01:36 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, বৃহস্পতিবার ভারত-ব্রিটেন সম্মেলনে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হিসেবে ভারত মৃত্যুদণ্ডাদেশ বিলুপ্তি ঘোষণা করে এশিয়ায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

অ্যামনেস্টি আরও জানায়, তারা ভারতে অত্যধিক মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের বিষয়টি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন।

গত বছর ভারতে ধনঞ্জয় চ্যাটার্জীর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে বহির্বিশ্বে ব্যাপক সমালোচনা হয়।