২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দাম হোসেনের সাথে আইনজীবীর সাক্ষাৎ

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাথে তার আইনজীবী খলিল দুলাইমি সোমবার সাক্ষাৎ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 02:42 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ইরাক সরকার আগামী মাসে তার বিচারের তারিখ ঘোষণা করার একদিন পর আইনজীবী দুলাইমি সাক্ষাৎ করলেন। সাদ্দাম হোসেনের আইনজীবীদের প্রধান উপদেষ্টা এ কথা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা আবদেল হক আলানি বলেন, দুলাইমি সোমবার দুপুরে সাদ্দাম হোসেনের সাথে কারাগারে সাক্ষাৎ করেছেন। তবে আলানি বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। ১৯৮২ সালে দুজাইলে গণহত্যা নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন।

সাদ্দাম হোসেন ও তার মন্ত্রিসভার সাবেক সাত সদস্যকে ওই গণহত্যায় অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে সাদ্দাম হোসেনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হতে পারে।

সাদ্দাম হোসেন ২০০৩ সালে আটকের পর বাগদাদ বিমান বন্দরের কাছে মার্কিন নিয়ন্ত্রিত ইরাকি কারাগারে আটক রয়েছেন।